৩০ মার্চ খুলছে শিক্ষা প্রতিষ্ঠান: শিক্ষামন্ত্রী।
দীর্ঘ এক বছর পর আগামী ৩০ মার্চ খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আপাতত শুরু হচ্ছে না প্রাক-প্রাথমিকের ক্লাশ তবে ৫ম, ১০ম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে ৬ দিন এবং অন্য শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে ১ দিন করে ক্লাশ নেয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। এছাড়া বৈঠকে সিদ্ধান্ত হয়, শিক্ষকদের রোজার ছুটি দেওয়া হবে না। শুধু ঈদের সময় কয়েকদিন ছুটি থাকবে।
শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান, পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া যায় কিনা সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বসে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 