সিলেটে করোনা থেকে সুস্থ ১৫ হাজার ছাড়ালো।
সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ১৯জন। এ নিয়ে সিলেট অঞ্চলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৪৬ জনে। এছাড়া একই সময়ে সিলেটে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৮ জন। তবে এদিন সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি।
শনিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে সিলেট জেলায় ৬ জন রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া হবিগঞ্জে আরও ২ জন রোগী শনাক্ত হয়েছেন।
একইদিনে সিলেট বিভাগে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৯ জন রোগী করোনাভাইরাসকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন। যাদের সকলেই সিলেট জেলার বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৬ হাজার ২৭১ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৯ হাজার ৭৮১ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫২ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৯৮ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের বিভাগে ২৮ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের সকলেই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৫ হাজার ৫৪৬ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৭৮ জন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 