রশীদপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশের মামলা।
প্রকাশিত হয়েছে | ১৮:৫৮, ফেব্রুয়ারি ২৭, ২০২১
সিলেট-ঢাকা মহাসড়কের রশীদপুরে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহতের ঘটনায় পুলিশের পক্ষ থেকে অজ্ঞাতদের আসামী করে থানায় মামলা দায়র করা হয়েছে।
দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানার এসআই লোকমান হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেছেন।
শুক্রবার সকাল সাড়ে ৬টায় সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার রশিদপুর এলাকায় লন্ডন এক্সপ্রেস ও এনা পরিবহনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান ডা: অন্তরার স্বামী ডা. ইমরান খান রুমেল সহ ৮ জন। এ ঘটনায় আহত ডা: ইমরানের স্ত্রী ডা: অন্তরা লাইফ সাপোর্টে রয়েছেন। আহত অন্যদের অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন ওসমানী মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 