ওয়ারীতে কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার।
প্রকাশিত হয়েছে | ১৮:০১, ফেব্রুয়ারি ২৫, ২০২১
রাজধানীর ওয়ারীর পদ্মনিধি লেনের একটি বাসা থেকে হাসান নামে এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ মর্গে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসানের মরদেহ উদ্ধার করে। পরিবার জানায়, ছোটবেলায় বাবা-মা আলাদা হয়ে যাওয়ায় নানা-নানির কাছে থাকতো হাসান ও তার বোন। তারাও মারা গেলে খালার বাসায় থাকতো শিশু দুটি। গতকাল বিকেলে সবাই বাইরে গেলে হাসান একাই বাসায় ছিল। ফিরে এসে তালা ভাঙা ও ভেতরে সব লন্ডভন্ড দেখে পুলিশে খবর দেয়া হয়।
পুলিশ বলছে, বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার খোয়ানোর অভিযোগ পাওয়া গেছে। চুরির উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড হতে পারে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 