কোম্পানীগঞ্জে সংঘর্ষের ঘটনায় ২ মামলা, আসামি ৬শ।
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চাপরাশিরহাট বাজারে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ও এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে দুটি মামলা দায়ের করেছেন। শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৫১ মিনিটে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতে মিজানুর রহমান বাদল বাদী হয়ে চরফকিরা ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন লিটনকে প্রধান আসামি করে ৪৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাত ৫-৬শ’ জনকে আসামি করা হয়। অন্যদিকে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে অজ্ঞাত ৫ থেকে ৬শ জনের বিরুদ্ধে ওপর মামলাটি করা হয়।
উল্লেখ্য, সাবেক উপজেলা চেয়ারম্যান বাদল সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে উপজেলার চাপরাশিরহাট বাজারে পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দেন। পরে বাদলের অনুসারীরা চাপরাশিরহাট বাজারে মিছিল করতে গেলে কাদের মির্জার সমর্থকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় গণমাধ্যমকর্মীসহ চার জন গুলিবিদ্ধ ও অন্তত ২০ জন আহত হন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 