স্বামী স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে নিহত ১।
স্বামী স্ত্রীর মধ্যকার ঝগড়া থামাতে গিয়ে একজন নিহত ও একজন আহত হয়েছেন। বুধবার বিকেলে গাজীপুরের কাশিমপুর ৪ নং ওয়ার্ডের সারদাগঞ্জ গ্রামের এ ঘটনা ঘটে।
জানা যায়, সারদাগঞ্জের জসীম উদ্দিন মাতাব্বরের ভাড়া বাড়ীতে স্বামী আতাউর রহমান ও স্ত্রী মোমেনা বেগমের মধ্যে ঝগড়া শুরু হলে পাশের ভাড়াটিয়া শফিকুল ইসলাম তাদের মারপিট থামাতে যায়। এসময় তারা উত্তেজিত হয়ে শফিকুলকে ছুরিকাঘাত করলে ঘটনা স্থলেই শফিকুল নিহত হয়।
সেইসাথে, শফিকুলকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে আহত তার শ্যালক। আহত শ্যালক বর্তমানে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে চিকিৎসাধীন আছে। শফিকুল রংপুর জেলার পীরগাছা থানার পশ্চিম পাটের শিকার গ্রামের আবু বকর ও রাবেয়া আক্তারের ছেলে।
এ ঘটনায়, স্বামী-স্ত্রীকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ। তাদের উভয়ের বাড়ী পীরগাছা থানার রংপুর জেলায় বাড়ী। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 