Sobujbangla.com | পার্লার নামে দেহব্যবসার অভিযোগ; নারী কাউন্সিলরের বিরুদ্ধে মামলা।
News Head

পার্লার নামে দেহব্যবসার অভিযোগ; নারী কাউন্সিলরের বিরুদ্ধে মামলা।

  |  ২০:৩৪, ফেব্রুয়ারি ১৬, ২০২১

গাজীপুরে বিউটি পার্লারের অন্তরালে জোরপূর্বক দেহ ব্যবসা করানোর অভিযোগে মামলা দায়ের করেছে পার্লারকর্মী এক কিশোরী (১৬)।
অভিযুক্ত রোকছানা আহমেদ রোজী গাজীপুর সিটি কর্পোরেশনের ১৬, ১৭, ১৮ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর। ওই কিশোরীকে ইচ্ছার বিরুদ্ধে যৌনকর্মে বাধ্য করার অভিযোগে কাউন্সিলরসহ আরও তিনজনকে আসামি করে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) গাজীপুর মেট্রোপলিটন বাসন থানায় মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ৪ মাস পূর্বে মোটা অঙ্কের বেতনের আশ্বাসে কাউন্সিলর রোজির পার্লারে চাকরি নেয় ঔ কিশোরী। পরবর্তীতে বাসন থানার নলজানী গ্রেটওয়াল সিটিতে অভিযুক্ত কাউন্সিলরের ভাড়াকৃত বাসায় ঘরের বিভিন্ন কাজ করাতো। পরে ১৩ এবং ১৫ ফেব্রুয়ারি বিভিন্ন সময়ে ওই ফ্লাটে জোরপূর্বক আটক রেখে যৌনকর্ম করায়। অনেকবার বেরিয়ে আসার চেষ্টা করে ব্যর্থ হয়েছে সে। কাউন্সিলর রোজী তাকে ভয়-ভীতি দেখাতো। আটক অবস্থার এক পর্যায়ে কৌশলে পালিয়ে গিয়ে থানায় মামলা দায়ের করে সে। ভিকটিম কিশোরী দুই বছর আগে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি মোঃ কামরুল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ভুক্তভোগী ওই কিশোরী বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন। নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় রহমান শপিংমল নামক মার্কেটে কাউন্সিলরের মালিকানাধীন আনন্দ বিউটি পার্লারে দীর্ঘদিন যাবৎ পার্লারের অন্তরালে এই ঘটনা চলছে বলে অভিযোগে বলা হয়েছে। কাউন্সিলর ছাড়াও মামলায় নুরুল হক নামের একজনসহ আরো ২/৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই কিশোরী। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে।”
এ বিষয়ে ফোনে যোগাযোগ করলে অভিযুক্ত কাউন্সিলর রোকছানা আহমেদ রোজী জানান, তিনি বিষয়টির কিছুই অবগত নন।

এ বিভাগের অন্যান্য সংবাদ