বিএনপির প্রতিবাদ সমাবেশে উত্তেজনা, পুলিশের সাথে সংঘর্ষ।
জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব বাতিলের সুপারিশের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। আহত হন বেশ কয়েকজন নেতাকর্মী। এছাড়া এই সমাবেশ শুরু আগে নিজেদের মধ্যেও একদফা পাল্টাপাল্টি ধাওয়া হয়।
জাতীয় প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশ শুরুর আগেই নিজেদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া করেন বিএনপি নেতাকর্মীরা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব বাতিলের সুপারিশ ইস্যুতে এই প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়েছিল। পরে নেতাদের তৎপরতায় ফের প্রতিবাদ সমাবেশ শুরু করেন বিএনপি। জিয়াউর রহমানের খেতাব বাতিলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সিদ্ধান্ত বাতিলে দাবি জানান তারা।
প্রতিবাদ সমাবেশের সময় বেঁধে দেয়া নিয়ে পুলিশের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়ান, নেতাকর্মীরা। যার এক পর্যায়ে তাদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এ সময় বিএনপি নেতা ইশরাককে আঘাত থেকে রক্ষা করতে ঘিরে থাকেন কর্মীরা। তাকে নিয়ে ঢুকে পড়েন প্রেসক্লাবের ভেতরে।
কিন্তু এক কর্মীকে গ্রেপ্তারের হাত থেকে বাঁচাতে প্রেস ক্লাবে ছুটে বেরিয়ে আসেন ইশরাক। তাকে অনুসরণ করেন অন্য নেতাকর্মীরা। পরে ওই কর্মীকে পুলিশ হাত থেকে ছিনিয়ে নিয়ে আবারও প্রেসক্লাবের ভেতরে ঢুকে যান তারা।
এ ঘটনায় আহত নেতাকর্মীকে পাঠানো হয়েছে বিভিন্ন হাসপাতালে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 