জিয়ার খেতাব বাতিল সিদ্ধান্তে ক্ষোভ বাড়ছে বিএনপিতে।
শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ার পারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উঠে আসে জিয়াউর রহমানের খেতাব বাতিলের ইস্যুটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকার নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস তুলে ধরছে।
অভিযোগ করেন, যারা মুক্তিযুদ্ধ ও দেশ গঠনে কাজ করেছে, তাদের অবদানও মুছে ফেলার চেষ্টা করছে সরকার।
এদিকে, নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপি নেতা রুহুল কবীর রিজভী বলেন, পৌরসভা নির্বাচনে হামলা ও বাধা দেয়া হচ্ছে বিএনপির প্রার্থীদের।
পরে জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে নয়া পল্টনে মশাল মিছিল করেন বিএনপি নেতাকর্মীরা।
একই ঘটনায় শনিবার ঢাকাসহ সকল মহানগরে সমাবেশ বিক্ষোভ ও রোববার সব জেলা সদর ও ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ পালন করবে বিএনপি।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 