খালেদা জিয়াকে বন্দি করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না : ডা. জাহিদ।
বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়াকে আগে কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। এখন গৃহবন্দি করে রাখা হয়েছে। তাকে বন্দি করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না। তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। পরিবারের চাহিদা অনুযায়ী তাকে প্রয়োজনে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে হবে।
মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন। বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ছলিম উল্লাহর সভাপতিত্বে ও গোলাম কিবরিয়া চৌধুরী বেলালের পরিচালনায় এতে অতিথি হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ, অ্যাডভোকেট মো. এনামুল হক সেলিম।
এর আগে অতিথিরা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 