Sobujbangla.com | শপথ নিলেন কুলাউড়া পৌরসভার মেয়র-কাউন্সিলর।
News Head

শপথ নিলেন কুলাউড়া পৌরসভার মেয়র-কাউন্সিলর।

  |  ১৮:৩৮, ফেব্রুয়ারি ০৬, ২০২১

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন। এসময় শপথ নেন- কুলাউড়া পৌরসভার প্রথমবারের মতো নবনির্বাচিত মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, সংরক্ষিত নারী কাউন্সিলর সুফিয়া রহমান, তাসলিমা সুলতানা (মনি), লাইলি বেগম, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর লোকমান আলী, কায়ছার আরিফ, মনজুরুল আলম চৌধুরী খোকন, তানভির আহমদ শাওন, সাইফুর রশীদ সুমন, জহিরুল ইসলাম খাঁন খসরু, হারুনুর রশীদ, আতাউর রহমান চৌধুরী ছোহেল, জয়নাল আবেদিন বাচ্চু প্রমুখ।
শ‌নিবার সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিভাগীয় কমিশনার মশিউর রহমান তাদের শপথ পাঠ করান।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। এছাড়াও উপ‌স্থিত ছি‌লেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকারিয়া আহমদ, পরিচালক স্থানীয় সরকার মো. ফজলুল কবির।
প্রসঙ্গত, চল‌তি বছ‌রের ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ