Sobujbangla.com | জাংগাইলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
News Head

জাংগাইলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

  |  ১৯:৫২, ফেব্রুয়ারি ০৪, ২০২১

নগরীর জালালাবাদ থানার জাংগাইল এলাকায় মাইক্রো ও সিএনজি’র সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছেন। তিনি জালালাবাদ থানার মোগলগাও ইউপির খিত্তারগাও এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ৩ জন।
এসএম পির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের জানিয়েছেন,জাংগাইল এলাকায় মাইক্রো ও সিএনজি সংঘর্ষে চালক আব্দুল মালেক নিহত। এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে আহতদের নাম ঠিকানা এখনও জানা যায় নি। নিহত যাত্রীর লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর দুর্ঘটনা কবলিত গাড়ি গুলোকে জালালাবাদ থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।

এ বিভাগের অন্যান্য সংবাদ