গবেষণা ছাড়া কোনো উন্নতি হয় না: প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে | ১৯:৪৮, ফেব্রুয়ারি ০৪, ২০২১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষি গবেষণায় আরও গুরুত্ব দিতে হবে। গবেষণা ছাড়া কোনো উন্নতি হয় না।
তিনি বলেন, আমরা ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পরই কৃষির উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। যার কারণে ১৯৯৮ সালে প্রথম খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কর্তৃক প্রকাশিত “১০০ কৃষি প্রযুক্তি এটলাস”- এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেন, কৃষিক্ষেত্রের উন্নয়ন জাতির পিতাই শুরু করেছিলেন। বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর-সেটি বঙ্গবন্ধু উপলদ্ধি করতেন বলে তিনি কৃষিতে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা দিয়েছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 