হাওলাদারপাড়ায় ছুরিকাঘাতে যুবক খুন।
মুঠোফোন বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে রাজু দাস (২২) নামের এক যুবক খুন হয়েছেন। রাজু নবীগঞ্জ উপজেলার সাওকা গ্রামের দুলাল দাসের ছেলে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর জালালাবাদ থানার হাওলাদারপাড়া এলাকার বিষ্ণু ডিপার্টমেন্টাল স্টোরের সম্মুখের সড়কে এই ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে মুঠোফোন বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে জালালাবাদ থানার গোপি রায়ের ছেলে সজিব (১৭) ও তার মামা রুবেল দাস (২৫) রাজু দাসের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতে গুরুতর জখম করে পালিয়ে যায়। এ অবস্থায় স্থানীয় লোকজন রাজুকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ তাহের বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে লাশ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 