দেশে প্রতি বছর ক্যান্সারে আক্রান্ত হয় দেড় লাখ মানুষ।
বাংলাদেশে প্রতি বছর অন্তত দেড় লাখ মানুষ ক্যান্সার রোগে আক্রান্ত হয়, এর মধ্যে এক লাখ রোগী মারা যায় বলে জানিয়েছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে সকালে সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা জানান।
নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. মোহাম্মদ আফজল মিয়ার সভাপতিত্বে ও প্যাথলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. সাব্বির হোসেন এবং কমিউনিটি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তনুশ্রী সরকারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য দেন নর্থ ইষ্ট মেডিকেল প্রা. লি. এর ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, নর্থ ইষ্ট মেডিকেলের অধ্যক্ষ ডা. মো. মনোজ্জির আলী, অনকোলজি বিভাগের প্রধান ডা. মো. মুখলেছ উদ্দিন, ইষ্ট মেডিকেল প্রা. লি. এর পরিচালক ডা. মো. নাজমুল ইসলাম।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী বলেন, ক্যান্সার আক্রান্তদের মনোবল হারালে চলবে না। ক্যান্সার আক্রান্ত হলেই সব শেষ হয়ে গেছে এমনটি নয়। এখন ক্যান্সার চিকিৎসার মাধ্যমে নিরাময় হয়। এর জন্য প্রথমে ক্যান্সার শনাক্ত করতে হবে। দ্রুত নির্ণয় ও সময় মতো সঠিক চিকিৎসা নিলে ক্যান্সরকে হার মানানো যায়। বর্তমান সরকার দেশের প্রতিটি জেলায় ক্যান্সার হাসপাতাল করার উদ্যোগ নিয়েছেন।
তিনি বলেন, সিলেটের নর্থ ইষ্ট ক্যান্সর হাসপাতালে ক্যান্সার চিকিৎসায় উন্নতমানের চিকিৎসার মাধ্যমে অনেকে বর্তমানে সুষ্ঠু জীবন যাপন করছেন। তাঁরা হাসপাতালটিতে উন্নত ও সঠিক চিকিৎসা পেয়েছেন সে জন্যই তাঁরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরেছেন। হাসপাতালটিতে বিশ্বের উন্নত দেশগুলোর মতোই সার্জারির হচ্ছে। ভবিষ্যতেও হাসপাতালটিতে উন্নত মানের চিকিৎসা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
সভায় নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানান, ক্যান্সার এখন চিকিৎসাযোগ্য, সময়মত চিকিৎসা করলে এ রোগ থেকে নিস্কৃতি পাওয়া যায়। সিলেট বিভাগের একমাত্র ক্যান্সার ডেডিকেটেড হাসপাতাল নর্থইস্ট মেডিকেলে ৬ বছরে ৮০০ জন রোগী সুস্থ্য হয়েছেন। ১৩ হাজার রোগী চিকিৎসা নিয়েছেন। খাদ্যনালীর ক্যান্সারের রোগী সবচেয়ে বেশি। এদের মধ্যে ৫০-৬০ বয়সের রোগী বেশি বলে জানান চিকিৎসকরা।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 