Sobujbangla.com | রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
News Head

রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

  |  ১৮:৫৯, মার্চ ২৪, ২০১৭

২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপল্যক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার বাংলাদেশে মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। এতে বলা হয়, গত চার দশক ধরে মার্কিন-বাংলাদেশ সম্পর্ক আরো শক্তিশালী ও গভীর হয়েছে। দুদেশের শান্তি ও সমৃদ্ধি অব্যাহত থাকার আশা প্রকাশ করা হয় এতে।

গণতন্ত্র, উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ, সন্ত্রাসবিরোধী কর্মকান্ডসহ বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তায় দুদেশের অংশীদার গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

এ বিভাগের অন্যান্য সংবাদ