Sobujbangla.com | শ্রীমঙ্গলে চা-বাগান থেকে চিত্রা হরিণ উদ্বার।
News Head

শ্রীমঙ্গলে চা-বাগান থেকে চিত্রা হরিণ উদ্বার।

  |  ১৯:২০, ফেব্রুয়ারি ০২, ২০২১

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার চা-বাগানের সেকশন থেকে আহত অবস্থায় একটি চিত্রা হরিণ উদ্বার করেছে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগ। আহত হরিণটিকে লাউয়াছড়ার জানকিছড়া রেসকিউ সেন্টারে রাখা হয়েছে।
মঙ্গলবার বিকেলে শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা-বাগানের সেকশন থেকে আহত অবস্থায় চিত্রা হরিণটিকে উদ্ধার করা হয়। হরিণের পেটের নিচের দিকে ক্ষতের চিহ্ন রয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা প্রাণীসম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন ডা. কর্ন চন্দ্র মল্লিক জানান, চিত্রা হরিণটিকে কোনো প্রাণী আক্রমন করেছিল। হরিণটিকে বন্য শুকর বা শিয়াল আক্রমণ করতে পারে বলে ধারণা করছি। তিন-চারদিন পূর্বে আক্রমণের শিকার হয়েছে হরিণটি।
মঙ্গলবার বিকেলে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট ঋষি বড়ুয়া স্থানীয় চা শ্রমিকদের মাধ্যমে খবর পেয়ে আহত হরিণটিকে উদ্ধার করে নিয়ে যান।

এ বিভাগের অন্যান্য সংবাদ