Sobujbangla.com | সুনামগঞ্জ এসেছে ৮৪ হাজার করোনার ভ্যাকসিন।
News Head

সুনামগঞ্জ এসেছে ৮৪ হাজার করোনার ভ্যাকসিন।

  |  ২১:২৪, জানুয়ারি ৩১, ২০২১

সুনামগঞ্জে পৌঁছেছে করোনার ভ্যাকসিন। বেসরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ভ্যাকসিন নিয়ে আসে।
রোববার ভোর ৬টায় কঠোর নিরাপত্তায় ফ্রিজারভ্যানে সাতটি কার্টুনে ১২ হাজার করে ৮৪ হাজার ভ্যাকসিন সুনামগঞ্জ পৌঁছায়।
জেলা ইপিআই ভবনপ্রাঙ্গণে বেক্সিমকোর প্রতিনিধি আমিনুর রহমানের কাছ থেকে ভ্যাকসিন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন। এ সময় সুনামগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার জয়নাল আবেদীনসহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভ্যাকসিন হস্তান্তর করার পর সেগুলো দ্রুত সুনামগঞ্জ শহরের হাছননগরের জেলা ইপিআই ভবনের একটি বিশেষায়িত ফ্রিজার কক্ষে সংরক্ষণ করা হয়। সরকারি নির্দেশনা মোতাবেক আগামী ৭ ফেব্রুয়ারি থেকে নির্ধারিত কেন্দ্রে ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু হবে। সে লক্ষ্যে জেলায় ভ্যাকসিন প্রদানকারীদের প্রশিক্ষণ চলছে।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান, ভ্যাকসিনের জন্য অপেক্ষায় ছিলাম। আমরা ৮৪ হাজার ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছি। এটা এ জেলার জন্য সুখবর। ভ্যাকসিনগুলো ইপিআই ভবনের সংরক্ষণ করা হয়েছে। এই ভ্যাকসিন ৪৪ হাজার মানুষকে দেওয়া যাবে। সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থায় জেলা ইপিআই ভবনে ভ্যাকসিন সংরক্ষিত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ