ফল প্রকাশের পদ্ধতি নিয়ে বিরূপ মন্তব্য না করার আহ্বান প্রধানমন্ত্রীর।
আইনি বাধা পেরিয়ে, অবশেষে প্রকাশিত হলো, এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের ফল। পরীক্ষার্থী ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জনের সবাই পাশ করেছেন। যাতে জিপিএ ফাইভ পেয়েছেন, ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন। সকালে গণভবন থেকে অনলাইনে এ ফল প্রকাশ উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফল প্রকাশের পদ্ধতি নিয়ে বিরূপ মন্তব্য না করার আহ্বান জানান তিনি।
মহামারীর মধ্যে সম্ভব হয়নি পরীক্ষা নেয়া। আর তাই জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতে প্রকাশিত হলো এইচএসসি ও সমমানের ফল।
গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষে ১১টি শিক্ষাবোর্ডের চেয়ারম্যানদের কাছ থেকে ফল গ্রহণ করেন শিক্ষামন্ত্রী।
বক্তব্যে প্রধানমন্ত্রী ব্যাখ্যা করেন, এমন পদ্ধতিতে মূল্যায়নের কারণ। এসময় ফল দেয়ার পদ্ধতি নিয়ে বিরূপ মন্তব্য না করতে আহ্বান জানান সরকার প্রধান। প্রধানমন্ত্রী জানান, দ্রুত শিক্ষার্থীদের স্কুল ফেরানোর পরিকল্পনা করছে সরকার।
শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দ্রুত ভ্যাকসিন দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন শেখ হাসিনা। আর শিক্ষার্থীদের প্রতি তার আহ্বান, অনলাইন ক্লাসের মাধমে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেয়ার।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 