ডেকে নিয়ে স্কুলছাত্রকে হত্যা, ৩ যুবক গ্রেফতার।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে তানভীর হোসেন নামে এক স্কুলছাত্রকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ তিন যুবককে গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুরে পুলিশ নছরতপুরের সৈয়দ আলীর পুকুর থেকে তানভীরের মরদেহ উদ্ধার করে। সে পশ্চিম নছরতপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে ও হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজের ১০ম শ্রেণির ছাত্র। গ্রেফতারকৃতরা হলেন, নিহত ভানতীরের প্রতিবেশী উজ্জ্বল মিয়া, জাহির মিয়া ও শান্ত। পুলিশ জানায়, ২৪ জানুয়ারি সন্ধ্যায় বাড়ি থেকে ভানভীরকে ডেকে নেয় দুর্বৃত্তরা। এরপর তানভীরকে হত্যা করে পুকুরে মাটি চাপা দিয়ে হত্যাকারীরা ফারুক মিয়ার কাছে মুক্তিপণ দাবি করে। ছেলেকে না পেয়ে তার বাবা ফারুক মিয়া পুলিশকে বিষয়টি জানান। সোমবার রাতে তিনজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 