Sobujbangla.com | চট্টগ্রাম সিটি নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: সিইসি।
News Head

চট্টগ্রাম সিটি নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: সিইসি।

  |  ২০:২১, জানুয়ারি ২৪, ২০২১

চট্টগ্রাম সিটি নির্বাচনে এখন পর্যন্ত যে পরিবেশ তা সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও ছিলো না। রোববার (২৪ জানুয়ারি) দুপুরে স্থানীয় সার্কিট হাউজে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকে এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার একেএম নুরুল হুদা।
পরে ব্রিফিংয়ে তিনি জানান, নির্বাচনে সেনা মোতায়েনের কোন পরিকল্পনা নেই। এছাড়া সাধারণ ছুটি ঘোষণার বিষয়টি নাকচ করে দেন সিইসি। জানান, ভোটের দিন যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে না, তবে সীমিত থাকবে।
ভোট সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। এ সময় ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে, প্রার্থী ও ভোটারদের প্রতি আহবান জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ