জৈন্তাপুরে মুক্তিযোদ্ধা ভবন নির্মাণ কাজে ৩ কোটি টাকার ভিত্তিপ্রস্থর।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, আওয়ামলীগ সরকার উন্নয়ন ও জনকল্যাণে বিশ্বাসী। দেশের মানুষের মৌলিক চাহিদা পূরনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
রোববার জৈন্তাপুর উপজেলা সদরে ৩ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ভিত্তিপ্রস্থর স্থাপনকালে প্রবাসী কল্যাণ মন্ত্রী এ কথা বলেন।
ইমরান আহমেদ বলেন, দরিদ্র সীমার নিচে বসবাসকারী জমি নেই ঘর নেই এমন সব পরিবারকে প্রায় লক্ষাধিক ঘর তৈরী করে দিচ্ছে। মুক্তিযোদ্ধারা আমাদের জাতীয় জীবনের এক অনন্য প্রতীক। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে ততদিন বীর মুক্তিযোদ্ধাগণকে সম্মান দিয়ে যাবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন, সহকারী কমিশিনার (ভূমি) ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম, জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান এখলাছুর রহমান, নিজপাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইয়াহিয়া, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, এম ই ই এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার তানিম আহমদ কাজল ও প্রকল্প পরিচালক মোঃ আলমগীর প্রমুখ।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 