সিলেটে শপথ নিলেন নির্বাচিত তিন মেয়র।
প্রথম ধাপের নির্বাচনে সিলেট বিভাগের তিন পৌরসভায় নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন। পৌরসভাগুলো হচ্ছে- মৌলভীবাজারের বড়লেখা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও সুনামগঞ্জের দিরাই।
রোববার সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিভাগীয় কমিশনার মশিউর রহমান তাদের শপথ পড়ান।
সকাল ১০টায় মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরীসহ সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলররা শপথ নেন।
১১টায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র ফরিদ আহমেদ অলিসহ সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলররা শপথ নেন।
দুপুর ১টায় শপথ নেন সুনামগঞ্জের দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়সহ সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলররা।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকারিয়া প্রমুখ।
প্রসঙ্গত, গত বছরের ২৮ ডিসেম্বর প্রথম ধাপে সিলেট বিভাগের মৌলভীবাজারের বড়লেখা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও সুনামগঞ্জের দিরাই পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 