Sobujbangla.com | রাজশাহী মেডিকেল থেকে তিন দিন বয়সী শিশু চুরি
News Head

রাজশাহী মেডিকেল থেকে তিন দিন বয়সী শিশু চুরি

  |  ১৯:০৭, জানুয়ারি ২২, ২০২১

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিন দিন বয়সী শিশু চুরির অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী স্বজনরা জানান সকাল সাড়ে নয়টার দিকে হাসপাতালের ২৩ নম্বর শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, তিন দিন আগে নগরীর আইডি বাগানপাড়া এলাকার বাসিন্দা গোপালের স্ত্রী সিজারের মাধ্যমে কন্যা শিশুর জন্ম দেন। তখন থেকেই এক তরুণী সহযোগিতার অজুহাতে ঘনিষ্ট হয়ে ওঠে।

সকালে শিশুটিকে নিয়ে ঘুমিয়েছিলেন মা। সে সময় শিশুটিকে চুরি করে নিয়ে যায় ওই তরুণী।

এ বিভাগের অন্যান্য সংবাদ