খলিলপুরে পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি গ্রেফতার।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিনুল হক এর নির্দেশনা অনুযায়ী সদর উপজেলাধীন খলিলপুর ইউপির পূর্ব খলিলপুর থেকে ৬ জুয়াড়ি গ্রেফতার করেছে শেরপুর ফাঁড়ি পুলিশ। শুক্রবার (২২ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা এঁদের গ্রেফতার করে পুলিশ।
জানা যায়- অনেকদিন যাবত খলিলপুর এলাকায় একটি বড় জুয়াড়ি চক্র গড়ে উঠেছে। এবং বিভিন্ন সময়ে বিভিন্ন জাগায় এদের মাধ্যমে জুয়া খেলা পরিচালিত হয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইফতেখার ইসলাম ও এএসআই মোশাহিদ কামাল, ইসমাইল হোসেন সহ পুলিশের একটিদল খলিলপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে সদর উপজেলার খলিলপুর ইউপির অন্তর্ভুক্ত পূর্ব খলিলপুর গ্রামের দেলোয়ার মিয়ার ছেলে আশরাফুল ইসলাম (২২), মৃত. ইলিয়াস মিয়ার ছেলে মো. নূর আহমদ (২৩), আব্দুল মতিন এর ছেলে জাবেদ মিয়া (২৫), ফরাগত মিয়ার ছেলে মো. সাহিদ মিয়া (২৫), আনছার মিয়ার ছেলে ফরিদ মিয়া (২৫), চানফর মিয়ার ছেলে নুরুল আমিন ওরফে হুমায়ুন (২৫) কে-গ্রেফতার করা হয়।
এসময় জুয়া খেলার আসর থেকে নগদ ৫ হাজার ১০ টাকা ও খেলায় ব্যবহৃত তাস জব্দ করে পুলিশ।
৬ জুয়াড়ি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইফতেখার ইসলাম বলেন- গ্রেফতারকৃতরা আন্তঃজুয়াড়ি চক্রের সদস্য। তাদের নেটওয়ার্ক অনেক বড়। তারা নানা সময়ে বিভিন্ন স্পটে জুয়ার আসর বসায় এবং খেলে থাকে। চক্রটিকে ধরার জন্য কয়েকদিন ধরে চেষ্টা করে আসছিলাম। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে জুয়া আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 