শাবিতে বয়োজ্যেষ্ঠ ও প্রতিবন্ধীদের জন্য লিফট স্থাপন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন সি এবং একাডেমিক ই তে প্রথম বারের মত সংযোজিত ক্যাপসুল লিফট পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার এ লিফট পরিদর্শন করেন তিনি।
তিনি বলেন, গুনগত শিক্ষা ও গবেষণার পাশাপাশি মানসম্পন্ন অবকাঠামো নির্মানে আমরা বদ্ধ পরিকর। এরই ধারাবাহিকতায় সকল একাডেমিক ভবনে ক্যাপসুল লিফট স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজের মানের ক্ষেত্রে আপোষহীন। অল্প কিছু দিনের মধ্যেই সিনিয়র শিক্ষক, সিনিয়র কর্মকর্তা এবং শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ক্যাপসুল লিফট দুটি চালু করা হবে।
এতে উপস্থিত ছিলেন- স্কুুল অব ফিজিক্যাল সাইন্সেসের ডিন প্রফেসর ড. মো. সাজেদুল করিম, স্কুল অব লাইফ সায়ন্সেসের ডিন প্রফেসর ড. এস এম আবু সায়েম, স্কুল অব এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্সেসের ডিন প্রফেসর ড. রুমেল আহমেদ, স্কুল অব এপ্লাইড সায়ন্সেস এন্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মুশতাক আহমেদ, স্কুল অব ম্যানেজম্যান্ট এন্ড বিজনেস এডমিনিসস্ট্রেশানের ডিন প্রফেসর ড মো. মনিরুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. রাশেদ তালুকদার, প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান প্রমুখ।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 