রাজশাহীতে ট্রাফিক সার্জেন্টের ওপর দুই যুবকের হামলা।
প্রকাশিত হয়েছে | ২০:০৭, জানুয়ারি ১৯, ২০২১
রাজশাহী মহানগরীর বিলসিমলা এলাকায় ট্রাফিক সার্জেন্ট বিপুল ভট্টাচার্যের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দুপুরে বিলসিমলা ঐতিহ্য চত্বর এলাকায় হামলার এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাওয়াকে কেন্দ্র করে দুই যুবকের সাথে বাকবিতণ্ডা হয় সার্জেন্ট বিপুলের। এসময় মোটরসাইকেলের চাবি নিতে গেলে তারা বিপুলকে বেধড়ক মারপিট করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
হামলাকারীদের একজন হলো নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার বেলাল হোসেন। তাদেরকে আটকের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ। হামলাকারী যুবকদের মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 