টিকা নেয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে সেটারও চিকিৎসা দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
রাজধানীতে তিনশোরও বেশি সেন্টার থেকে করোনার টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার (১৮ জানুয়ারি) সকালে, ঢাকা রিপোটার্স ইউনিটিতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
জাহিদ মালেক বলেন, টিকা নেয়ার পর যদি কারও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়, তাহলে সেটারও চিকিৎসা দেবে সরকার।
তিনি বলেন, ‘ভারত সরকার আমাদেরকে কিছু ভ্যাকসিন উপহারসরূপ দেবে। সেটাও আমরা আশা করছি যেকোনো সময় চলে আসবে। এর পাশাপাশি অন্যান্য যারা টিকা তৈরি করছে যেমন রাশিয়া, সানোফি, মর্ডানা, ফাইজারের সঙ্গে আলোচনা হয়েছে।
পাশাপাশি ২৫-২৬ জানুয়ারির মধ্যে ভারত থেকে ভ্যাক্সিনের প্রথম লট আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভারত কী পরিমাণ ভ্যাকসিন দিচ্ছে সেটার সংখ্যা এখনই বলতে পারবো না। তবে সেটা বেশ ভালো পরিমাণ। অল্প সময়ের মধ্যে চলে আসবে। প্রথম লট পাওয়ার আগেও উপহারের ভ্যাকসিন চলে আসতে পারে।
নীতিমালা মেনে বেসরকারি খাতের যেকোনো প্রতিষ্ঠান চাইলেই টিকা আনতে পারবে। তবে দামে নিয়ন্ত্রণ থাকবে সরকারের।
এদিকে স্বাস্থ্য বুলেটিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আইসিটি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, টিকার অনলাইন নিবন্ধন ও যাবতীয় তথ্য সংরক্ষণে সুরক্ষা অ্যাপস প্রস্তুত। যা স্বাস্থ্যমন্ত্রণালয়ে হস্তান্তর করা হবে ২৫ জানুয়ারি।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 