Sobujbangla.com | করোনায় দেশে আরও ২১ জনের মৃত্যু।
News Head

করোনায় দেশে আরও ২১ জনের মৃত্যু।

  |  ১৯:৩১, জানুয়ারি ১৭, ২০২১

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন আরও ২১ জন। এখন পর্যন্ত মোট মারা গেছেন ৭ হাজার ৮৮৩ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
রোববার (১৭ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এছাড়া গেলো ২৪ ঘন্টায় করোনায় শনাক্ত হয়েছেন ৫৭৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২৭ হাজার ৬৩ জন।

নতুন ৬৩৩ জনসহ এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭১ হাজার ৭৫৬ জন।

এ বিভাগের অন্যান্য সংবাদ