Sobujbangla.com | উত্তপ্ত সিরাজগঞ্জ, দোষীদের শনাক্তের দাবি পুলিশের।
News Head

উত্তপ্ত সিরাজগঞ্জ, দোষীদের শনাক্তের দাবি পুলিশের।

  |  ১৯:১৮, জানুয়ারি ১৭, ২০২১

বিজয়ী কাউন্সিলর প্রার্থী, তারিকুল ইসলাম খুনের ঘটনায় উত্তপ্ত সিরাজগঞ্জ। এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। মামলার প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার। তবে দোষীদের শনাক্তের দাবি পুলিশের।
নির্বাচনে জয়ের উল্লাসের বদলে, হত্যার বিচার দাবিতে এখন উত্তপ্ত সিরাজগঞ্জ সদর পৌরসভা। শনিবার পৌর নির্বাচনে বেসরকারিভাবে জয়ী হওয়ার পরপরই দুর্বৃত্তের হাতে খুন হন ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী তারিকুল ইসলাম।
ঘটনার পরই তদন্তে নামে সিআইডিসহ প্রশাসনের একাধিক সংস্থা। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা হয় আলামতও। পরে, পরিবারের সাথে দেখা করেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজিসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।
হত্যার দ্রুত বিচার দাবি করেছে পরিবারসহ স্থানীয়রা।
এদিকে, গাইবান্ধা পৌরসভায় সহিংসতার ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে। এতে আসামি স্বতন্ত্র মেয়র প্রার্থী আনারুলসহ অজ্ঞাত
যদিও স্থানীয়দের দাবি, অভিযানের নামে পুলিশ হামলা-ভাঙচুর চালিয়েছে।
শনিবার ভোট কারচুপির অভিযোগ এনে পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়ায় আনারুল ইসলামের সমর্থকরা। একপর্যায়ে বাধে সংঘর্ষ।

এ বিভাগের অন্যান্য সংবাদ