নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ মামলার ২২ আসামির একমাসের জামিন।
নারায়ণগঞ্জের ফতুল্লায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ মামলায় সিআইডির চার্জশিটভুক্ত ২২ আসামি আদালতে আত্মসমর্পণ করেন। পরে তারা জামিন আবেদন করেন। শুনানি শেষে রবিবার বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিল্টন হোসেন তাদের ২২জনকেই এক মাসের জামিন মঞ্জুর করেন। গত বছরের ৪ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে় ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ঘটে। এশার নামাজ পড়তে যাওয়া ৩৭ জন মুসল্লি ও একজন পথচারী দগ্ধ হন। এদের মধ্যে ৩৪ জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে মারা যান। এ ঘটনায় ফতুল্লা মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক হুমায়ুন কবির বাদি হয়ে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে হত্যা মামলা দায়ের করেন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 