খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি।
নির্বাচন কমিশন (ইসি) খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। খসড়া তালিকায় ২০১৯-২০২০ সালে নতুন ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ জন ভোটার নিবন্ধিত হয়েছেন।
রোববার (১৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ২০১৯-২০২০ সালে ভোটার তালিকা হালনাগাদে নতুন ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ ভোটার নিবন্ধিত হয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৯ লাখ ১ হাজার ৯৮৩ জন, নারী ভোটার ৫ লাখ ৬৩ হাজার ৪৬ জন এবং তৃতীয় লিঙ্গের ১৫ জন।
কারো কোনো তথ্য ভুল থাকলে তা সংশোধনের জন্য ৩১ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে বলেও জানিয়েছেন ইসি সচিব।
আজ পর্যন্ত ইসির তালিকায় মোট ১১ কোটি ১২ লাখ ৮৪ হাজার ১৫৮ জন ভোটার আছেন। তাদের মধ্যে পুরুষ ৫ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৫১৩ জন, নারী ৫ কোটি ৪৮ লাখ ৯৯ হাজার ২৭০ জন এবং তৃতীয় লিঙ্গের ৩৭৫ জন।
ইসি সচিব আরও জানান, খসড়া তালিকায় মৃত ভোটারদের বাদ দেওয়া হয়নি। ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 