Sobujbangla.com | করোনায় দেশে আরও ১৬ জনের মৃত্যু।
News Head

করোনায় দেশে আরও ১৬ জনের মৃত্যু।

  |  ১৯:২২, জানুয়ারি ১২, ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গেলো ২৪ ঘন্টায় দেশে মারা গেছেন আরও ১৬ জন। এখন পর্যন্ত মোট মারা গেছেন ৭ হাজার ৮১৯ জন।
মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এছাড়া গেলো ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭১৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২৪ হাজার ২০ জন।

আর নতুন ৯৬৩ জনসহ এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৮ হাজার ৬৮১ জন।

এ বিভাগের অন্যান্য সংবাদ