Sobujbangla.com | কুয়াকাটা ও গাজীপুরে গণধর্ষণের মামলা।
News Head

কুয়াকাটা ও গাজীপুরে গণধর্ষণের মামলা।

  |  ১৯:১৪, জানুয়ারি ১২, ২০২১

বেড়ানের কথা বলে কুয়াকাটার একটি আবাসিক হোটেলে আটকে রেখে তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে হোটেল ম্যানেজারসহ তিনজনের বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারী সোমবার রাতে তিনজনকে আসামি করে মামলা করেছে।
রাতেই পুলিশ মামলার প্রধান আসামী রনি প্যাদা, মাইনুল ইসলাম ও হোটেল ম্যানেজার শহিদুল ইসলামকে আটক করে। তিনজনকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে। মামলায় বলা হয়, ১০-১৫ দিন আগে পটুয়াখালীর দশমিনা উপজেলার রনি প্যাদার সাথে তালতলী উপজেলার ভিকটিমের সঙ্গে মুঠোফোনে পরিচয় হয়। সেই সূত্রে গত ১০ জানুয়ারী ওই নারীকে নানা প্রলোভনে কুয়াকাটায় বেড়াতে নিয়ে যায় রনি প্যাদা। এরপর সিলভার ক্রাউন নামের একটি আবাসিক হোটেলে স্বামী-স্ত্রীর পরিচয়ে কক্ষ ভাড়া নেয়। ওই হোটেলে ভিকটিমকে আটকে রেখে প্রথমে রনি প্যাদা পরে তার বন্ধু দশমিনার মাইনুল ইসলাম ধর্ষণ করে। পুলিশ, ভিকটিমকে উদ্ধার করে জেলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ