Sobujbangla.com | পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত ২জন।
News Head

পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত ২জন।

  |  ১৯:১৭, জানুয়ারি ১১, ২০২১

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে দু’জন। সোমবার সকাল সোয়া ৯টায় টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রেলক্রসিং পারাপারের সময় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রেল স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জেলা জজ আদালতের জারীকারক রুহুল আমিন ও আব্দুস সেবাহানের মৃত্যু হয়েছে। তারা দু’জন সরকারি কাজে পীরগঞ্জ গিয়েছিলেন। তাদের বাড়ি বাড়ি সদর উপজেলার আকচা কাজীপাড়া এবং সালন্দর দেওগাঁও গ্রামে।
পীরগঞ্জ রেলস্টেশন মাস্টার এসএম মুক্তারুল ইসলাম জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্র্বতযান এক্সপ্রেস পীরগঞ্জ স্টেশনের পৌঁছার আগেই রেল ক্রসিং পারাপারের সময় ট্রেনের সাথে মোটর সাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। দিনাজপুর রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে বলে জানান এস এম মুক্তারুল ইসলাম।

এ বিভাগের অন্যান্য সংবাদ