ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী বিমান নিখোঁজ।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের পর শ্রীবিজয়া এয়ারের একটি যাত্রীবাহী উড়োজাহাজ নিখোঁজ হারিয়েছে। ওই উড়োজাহাজে সাতজন শিশু এবং ছয়জন ক্রু সদস্যসহ মোট ৫৬ জন আরোহী ছিল বলে জানা গেছে।
উড়োজাহাজটি পশ্চিম কালিমান্তান প্রদেশ থেকে বোর্নিও দ্বীপের পোন্তিওনাকে যাত্রা করার সময় কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সেটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
দেশটির পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র অদিতা এই তথ্য নিশ্চিত করেছেন।
এয়ারলাইন্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ উদ্ধারকারী সংস্থা একটি সার্চ কমিটি পাঠিয়েছে।
ফ্লাইট ট্রাকার ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ এক টুইটে জানায়, জাকার্তা থেকে উড়াল দেয়ার চার মিনিট পর সেটি আকাশে ১০ হাজার ফুটের বেশি উচ্চতায় অবস্থান করছিল। সেখানে এক মিনিটের কম সময় অবস্থানের পর হঠাৎ করেই সেটি রাডার থেকে হারিয়ে যায়।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 