Sobujbangla.com | খিলগাঁও থেকে ৮৫ কোটি টাকার সাপের বিষ উদ্ধার।
News Head

খিলগাঁও থেকে ৮৫ কোটি টাকার সাপের বিষ উদ্ধার।

  |  ১৭:৫৪, জানুয়ারি ০৮, ২০২১

রাজধানীর খিলগাঁও তালতলা এলাকা থেকে ৮৫ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় পাঁচজনকে আটকও করা হয়েছে। সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, আটককৃতরা আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য।
রাজধানীর খিলগাঁও তালতলা আবাসিক এলাকা। একটি বাসাকে ঘিরে শুক্রবার বিকেলে হঠাৎই স্থানীয়দের কৌতুহল। পরে র‍্যাব ১২ এর পক্ষ থেকে জানানো হয়, বাসাটি থেকে ৬টি টেস্টিং কিটসহ কাচের জারে ১২ পাউন্ড সাপের বিষ উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় ৮৫ কোটি টাকা। এ ঘটনায় আটক করা হয়েছে ৫ জনকে।
র‍্যাব জানায়, এগুলো মূলত ফ্রান্স থেকে দেশে আসে। মূলত মাদক ও ওষুধ তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় এই বিষ।

এ বিভাগের অন্যান্য সংবাদ