Sobujbangla.com | করোনায় দেশে আরও ১৭ জনের মৃত্যু, শনাক্ত ৯৭৮।
News Head

করোনায় দেশে আরও ১৭ জনের মৃত্যু, শনাক্ত ৯৭৮।

  |  ১৯:৩৬, জানুয়ারি ০৬, ২০২১

করোনায় আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন আরও ১৭ জন। এর মধ্যে পুরুষ ১৫ জন ও নারী ২ জন। এখন পর্যন্ত মোট মারা গেছেন ৭ হাজার ৬৮৭ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ।

বুধবার (৬ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এছাড়া গেলো ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯৭৮ জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১৮ হাজার ৮৯৮জন।

এ বিভাগের অন্যান্য সংবাদ