Sobujbangla.com | হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু।
News Head

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু।

  |  ১৯:৪৫, জানুয়ারি ০৫, ২০২১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল ও মাইক্রোবাসের সংঘর্ষে প্রাণ গেল ফরিদ মিয়া নামে এক প্রবাসীর। নিহত ফরিদ মিয়া উপজেলার ডাকিজাঙ্গাল গ্রামের লাল মিয়ার ছেলে।
মঙ্গলবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের দেউন্দি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপতালে ভর্তি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, নিহত ফরিদ মিয়া একজন প্রবাসী। সম্প্রতি সে কাতার থেকে দেশে আসে। দুপুরে সে তার মোটরসাইকেল নিয়ে দেউন্দি এলাকায় যাওয়ার জন্য রওনা হয়। পথিমধ্যে দেউন্দি মোড়ে পৌঁছালে ঢাকা থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হলে তাকে তাৎক্ষণিক উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, এ ঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। পরে ইউএনও মিনহাজুল ইসলাম ওই মোড়ে আইল্যান্ড স্থাপনসহ দোষীদের শাস্তির আওয়াতায় আনার আশ্বাস দিয়ে অবরোধ প্রত্যাহার করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ