Sobujbangla.com | এক মাসের মধ্যে ভ্যাকসিন পাওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর।
News Head

এক মাসের মধ্যে ভ্যাকসিন পাওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর।

  |  ২০:২০, জানুয়ারি ০৪, ২০২১

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ভারতের সেরাম ইন্সটিটিউটের সাথে করোনার টিকা নিয়ে চুক্তির কোনো পরিবর্তন হয়নি। আশা করা যায় এক মাসের মধ্যে ভ্যাকসিন পাওয়া যাবে।
সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, টিকা রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার খবর শোনার পর থেকেই বিষয়টি নিয়ে কাজ করছে স্বাস্থ্যমন্ত্রণালয় ৷ তবে নিষেধাজ্ঞার বিষয়ে পুরোপুরি অবহিত নই ৷ বেক্সিমকো ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে৷ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনকেও বিষয়টি জানানো হয়েছে৷ মন্ত্রী বলেন, সিরামের সঙ্গে যে চুক্তি হয়েছে তা ব্যাহত হবে না। যথাসময়েই টিকা পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি। জাহিদ মালেক বলেন, টিকা পেতে কোনো ঝামেলা হবে না। চুক্তিটি আন্তর্জাতিক চুক্তি। সেটা মানার একটা বাধ্যবাধকতা আছে। হতাশ হবার কিছু নেই।এ বিষয়ে ভারতের ডেপুটি হাই কমিশনারের সঙ্গে কথা হয়েছেও বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ