হবিগঞ্জে জলমহালের দখল নিয়ে সংঘর্ষ, আহত ৩০
হবিগঞ্জের বানিয়াচংয়ে জলমহালের দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। আর গ্রেফতার আতঙ্কে আহতরা বিভিন্ন স্থানে গোপনে চিকিৎসা নিচ্ছে।
শনিবারদুপুরে উপজেলার বড়কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গ্রামের আরজ আলী এবং চনু মিয়ার মধ্যে একটি জলমহালের দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শনিবার দুপুরে তাদের পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংঘর্ষ থেমে যায়। পরে আহতরা সদর আধুনিক হাসপাতালে গেলে সেখান থেকে চার দাঙ্গাবাজকে আটক করেছে পুলিশ।
তারা হলেন- জমশের আলী, গিয়াস উদ্দিন, ছাত্তার মিয়া ও আদর মিয়া। এ খবর পেয়ে গ্রেফতার আতঙ্কে অন্য আহতরা হাসপাতালে না গিয়ে বিভিন্ন স্থানে গোপনে চিকিৎসা নেয়।
বানিয়াচং থানার ওসি মো. এমরান হোসেন জানান, সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। হাঙ্গামাকারী বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 