বাসের ধাক্কায় প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত।
নরসিংদীর বেলাব উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাইভেটকার দুমড়েমুচড়ে চারজন নিহত হয়েছেন। শুক্রবার (০১ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর ইউনিয়নের ঝংগুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়েত হোসেন পলাশ।
ওসি বলেন, বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আল মোবারকা পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় ঢাকাগামী প্রাইভেটকার দুমড়েমুচড়ে চারজন নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আল মোবারকা পরিবহনের সঙ্গে নারায়ণপুর ইউনিয়নের ঝংগুয়া এলাকায় প্রাইভেটকারের ধাক্কা লাগে। এতে প্রাইভেটকার দুমড়েমুচড়ে যায়।
এ সময় প্রাইভেটকারের চার যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তাৎক্ষণিকভাবে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় তারা। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 