মিজোরাম সীমান্তে বাংলাদেশি বিচ্ছিন্নতাবাদীদের তালিকা ভারতকে দিলো বিজিবি।
ভারতের মিজোরাম সীমান্তে বাংলাদেশের বিচ্ছিন্নতাবাদী বেশ কিছু সন্ত্রাসী সংগঠন অবস্থান করছে। সেখানে যৌথ অভিযান চালাবে বিজিবি-বিএসএফ। বুধবার (৩০ ডিসেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরে পদক প্রদান অনুষ্ঠানে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বীরত্ব ও কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ এবছর ৪টি ক্যাটাগরিতে ৬০ জনকে পদক প্রদান করে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতের মিজরামে বাংলাদেশের সন্ত্রাসীরা অবস্থান নিশ্চিত করে, অভিযান চালাবে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী।
এসময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বলেন, বাংলাদেশের সীমান্তে অবস্থান করা ভারতীয় সন্ত্রাসীদের যে তালিকা দেয়া হয়েছে দেশটির পক্ষ থেকে, সে অনুযায়ী নতুন করে অভিযান পরিচালনা করা হবে।
দুর্গম এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাতে সীমান্তে নতুন সড়ক নির্মাণের কথা জানায় বিজিবি।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 