ধর্ষণ মামলা দেওয়ায় নিজেই আসামি হলেন হাইকোর্টের আদেশে।
মাত্র এক হাজার টাকার পাওনা ছিলো। আর তা চাইতে যাওয়াই যেন কাল হলো টাঙ্গাইলের আলী হোসেনের। আসামি হলেন নিজ ভাড়াটিয়ার ধর্ষণ মামলার। সোমবার হাইকোর্টে এসে কথিত ভুক্তভোগী নারী রুম্পা জানান, মামলাটি ছিলো মিথ্যা। তবুও আপস করেছেন ২৫ হাজার টাকায়। সব শুনে রুম্পার বিরুদ্ধে উল্টো মামলা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
টাঙ্গাইলের দেলদুয়ারের রুম্পা বেগম গেলো ২৬ অক্টোবর স্থানীয় মুদি দোকানদার আলী হোসেনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেন। এরপর থেকেই আলী হোসেন জেলে।
সোমবার হাইকোর্টে জামিন শুনানি হয় আলী হোসেনের। এসময় রুম্পা বেগম জানান, ৮ ডিসেম্বর সমঝোতা হয়েছে আলী হোসেনদের পরিবারের সাথে। লিখিত আপোষনামায় বলা হয়, মুদি দোকানদার আলী হোসেন পাওনা ১ হাজার টাকার জন্য ভাড়াটিয়ার বাসায় আসলে তার স্বামীর সাথে ঝগড়া হয়। এরপর তার স্বামীই তাকে ধর্ষণ মামলা করতে বাধ্য করেন। পরে স্থানীয় মাতব্বরদের নিয়ে তারা আপস করেন। এতে তার লাভ ২৫ হাজার টাকা। যা শুনে বিস্মিত হাইকোর্ট।
সব শুনে আদালত আলী হোসেনকে জামিন দেন। দ্রুত মুক্তি দিয়ে তার বিরুদ্ধে করা ধর্ষণ মামলা নিষ্পত্তির নির্দেশও দেয়া হয়। সেই সাথে মিথ্যা ধর্ষণ মামলা করায় গৃহবধু রুম্পা বেগমের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন হাইকোর্ট।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা আমিন উদ্দিন বলছেন, মিথ্যা মামলা বন্ধে এটি দৃষ্টান্তমূলক আদেশ। যা নারী ও শিশু নির্যাতনের মিথ্যা মামলা কমাতে, ভূমিকা রাখবে।
মিথ্যা মামলা করায় গেলো সপ্তাহে হাইকোর্টের আরেকটি বেঞ্চ, পটুয়াখালীর এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছিলেন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 