বিষাক্ত পটকা মাছ খেয়ে বউ-শাশুড়ির মৃত্যু।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিষাক্ত পটকা মাছ খেয়ে বউ এবং শাশুড়ির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-উত্তর ভাড়াউড়া গ্রামের জয়নাল আবেদিনের স্ত্রী সাহিদা বেগম ( ৪০) ও তার পুত্রবধূ নুরুননাহার (২৫)।
বুধবার রাতে উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নুরুন্নাহারের শিশুপু্ত্র নাঈম (৮) গুরুতর অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। বিষাক্ত মাছ খেয়ে একই পরিবারের বউ শাশুড়ির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল কমলগঞ্জ সার্কেলের এএসপি আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি আব্দুস ছালেক বলেন, বৃহস্পতিবার দুপুরে বউ এবং শাশুড়ির মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে নেওয়া হয়েছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 