Sobujbangla.com | নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু।
News Head

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু।

  |  ১৭:৪৫, ডিসেম্বর ২৪, ২০২০

হবিগঞ্জের নবীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক সড়কের ফুটারমাটি নামক স্থানে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার যাত্রী দুলবি নামের এক নারী ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪ জন। নিহত দুলবি বেগম (২৫) নবীগঞ্জ পৌরসভার ০৯ নং ওয়ার্ডের পূর্ব তিমির পুর গ্রামের ধন মিয়ার মেয়ে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
এই দুর্ঘটনায় আহতরা হলেন, নবীগঞ্জ পৌরসভার চঁরগাও গ্রামের আহাদ মিয়ার স্ত্রী রুমি বেগম (৩০), চঁরগাও গ্রামের মৃত সুন্দর আলীর মেয়ে হানিফা বেগম (৩০), নবীগঞ্জ উপজেলার বেরি গ্রামের আব্দুল আজিজ মিয়ার পুত্র মজিদ মিয়া (৪০)। মজিদ মিয়াকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। সিএনজি অটোরিকশা চালক উপজেলার কূর্শি ইউনিয়নের কূর্শি গ্রামের কদ্দুস মিয়ার ছেলে রাজা মিয়া (৩০) আশঙ্কা জনক হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আহত মজিদ মিয়া বলেন, নবীগঞ্জ থেকে সিএনজি অটোরিকশা দিয়ে আউশকান্দি যাওয়ার পথিমধ্যে ফুটারমাটি নামক স্থানে পিছন থেকে মিনি ট্রাক ধাক্কা দেয়। পরে ঘটনাস্থলে এক জনের মৃত্যু হয়। এ সময় ট্রাক নিয়ে চালক পালিয়ে যায়।
নিহত পরিবার সূত্রে জানা যায়, দুলবি বেগম প্রতিদিনের মত আজকে সকালে আউশকান্দি জেআইসি স্যুট লিমিটেড যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। তার এই ভাবে মর্মান্তিক মৃত্যু হবে আমরা কল্পনাও করতে পারি নাই।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নবীগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে থানার এস আই মোজাম্মেল নেতৃত্বে একদল পুলিশ হাসপাতালে এসে নিহত দুলবি বেগম’র সুরতহাল রির্পোট তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়।
নবীগঞ্জ থানার মো. আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ