গোপালগঞ্জ শিশু পরিবারে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার।
প্রকাশিত হয়েছে | ১৯:১৫, ডিসেম্বর ২২, ২০২০
গোপালগঞ্জ শিশু পরিবারের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কর্তৃপক্ষ এটিকে দুর্ঘটনা বললেও, স্বজনদের দাবি তাকে হত্যা করা হয়েছে।
নিহত জোবায়ের রহমান চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। দুপুরে শিশু পরিবারের দোতলায় বেলকনিতে কাপড় শুকানোর বাঁশের সাথে গামছায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান সহপাঠী সাজেদুল ইসলাম। পরে, পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মো. মোশারফ হোসেনের দাবি খেলতে খেলতে জোবায়েরের গলায় গামছার ফাঁস লেগেছে। যদিও স্বজনদের দাবি, জোবায়েরকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 