আগামীতে দেশেই তৈরি হবে যুদ্ধবিমান-হেলিকপ্টার; আশা প্রধানমন্ত্রীর।
বিষ্যতে দেশেই যুদ্ধবিমান ও হেলিকপ্টার তৈরি হবে। গণভবন থেকে ভার্চুয়ালি শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এমন আশা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাহিনীর নবীন সদস্যদের পরামর্শ দেন, দায়িত্ববোধ ও আত্মবিশ্বাসের সাথে কাজ করার।
রোববার যশোর বিমান বাহিনী একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন সরকারপ্রধান শেখ হাসিনা।
এসময় প্রধানমন্ত্রীর পক্ষে বিমানবাহিনীর ৭৭ তম অফিসার কোর্স শেষ করা নবীন কর্মকর্তাদের ব্যাজ পড়িয়ে দেন বাহিনীপ্রধান। প্রদর্শন করা হয় মনোজ্ঞ ফ্লাইং পাস।
পরে দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার, বাড়ানো হচ্ছে প্রযুক্তির ব্যবহার।
দেশ ও মানুষের প্রতি দায়িত্ব পালনে নিজেদের উপযোগী করে গড়ে তোলার নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী।
বিভিন্ন ক্রান্তিকালে এ বাহিনীর সদস্যদের কাজের প্রশংসাও করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 