জয়পুরহাটে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১১
জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় চুরমার বাস, নিহত ১০
শুভ প্রতিদিন ডেস্ক: জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় বাসের ১০ যাত্রী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে ছয়জন।
এদিকে দুর্ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শনিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়পুরহাট জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম।
তিনি জানান, এ দুর্ঘটনার পর এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা বাসের যাত্রী।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, সকালে পার্বতীপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি রাজশাহীর দিকে যাচ্ছিলো। অপরদিকে জেলার পাঁচবিবি থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস জয়পুরহাটে যাওয়ার পথে পুরানাপৈল রেলগেটে উঠে পড়ে।
এ সময় রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ওই বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। আহত হয় ছয়জন। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
এদিকে স্থানীয় পুলিশ প্রশাসন, বিজিবি এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 