Sobujbangla.com | কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনা, নিহত তিন।
News Head

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনা, নিহত তিন।

  |  ১৮:১৬, ডিসেম্বর ১৭, ২০২০

ভৈরবের কিশোরগঞ্জে ট্রাক চাপায় সিএনজি অটোরিক্সার তিন যাত্রী নিহত হয়েছে। অটোরিক্সার ড্রাইভারসহ আহত হয়েছে তিন জন। ‌এরমধ্যে দুইজনের অবস্থা গুরুতর।
বৃহস্পতিবার দুপুরে ভৈরবের কালিকাপ্রসাদ ইউনিয়নের নয়াহাটি এলাকায় এই সড়ক দুর্ঘটনা হয়। খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত তিনজনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলো-অটোরিক্সার ড্রাইভার কিশোরগঞ্জের নিকলি উপজেলার মরহুম সাহেদ আলীর ছেলে আঃ খালেক (৪৫)। জালালপুর গ্রামের নবী হোসেনের ছেলে মোঃ ইসমাইল (৩২) এবং মজলিসপুর গ্রামের নুরালী মিয়ার ছেলে মোঃ ফরিদ মিয়া (৩৩)।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছে, দুপুর সোয়া একটার দিকে নিকলী – ভৈরবগামী একটি সিএনজি অটোরিক্সা পাঁচজন যাত্রী নিয়ে যাচ্ছিলো। রং সাইড থেকে আসা ভৈরব – কিশোরগঞ্জগামী একটি ট্রাক সিএনজি অটোরিক্সাটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই একজন নিহত হয়। দু’জনকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। আইনী ব্যবস্থার আশ্বাস দিয়েছেন ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মামুনুর রহমান।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ সুমাইয়া জানিয়েছেন,হাসপাতালে পাঁচজনকে আনার পর দু’জনকে মৃত পাওয়া যায়। আহত অবস্থায় পাওয়া যায় তিনজনকে। এরমধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

এ বিভাগের অন্যান্য সংবাদ